Monday, July 27, 2026

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ

Share

বাংলা ফ্রেম ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।’

এর আগে, আজ সকাল ১১টা ৫২ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি লিখেন, ‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।’

Read more

Local News